বেরোবিতে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ৯ ও ১০ ফেব্রুয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ

News

February 7, 2026

Details

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আগামী ৯ ও ১০ ফেব্রয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।  শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এছাড়াও জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকবে।