ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে বেরোবি উপাচার্যের অভিনন্দন
News
March 18, 2026
Details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, দেশের প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একজন গুণী শিক্ষাবিদ ও প্রাজ্ঞ গবেষকের দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে জাতির জন্য আশাব্যঞ্জক। প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বেরোবি উপাচার্য । তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নবনিযুক্ত উপাচার্যের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
Top BRUR News